স্বর্ণের দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

বিশেষ সংবাদ

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা।

এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানিয়েছে, সোমবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৪ মার্চ বাজুস ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা নির্ধারণ করেছিল। চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৩৮ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার দাম বেড়েছে এবং ১৪ বার কমেছে।

এদিকে রুপার দামেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম রাখা হয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ২৩ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার বেড়েছে এবং ৯ বার কমানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

জনপ্রিয়

অপরাধ

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়, ট্রাকচাপায় কিশোর চালকের মৃত্যু

ফেনীতে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শান্ত কুমার সাহা (১৫)।রোববার (৮ মার্চ) রাতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের...

কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, এ বিষয়ে সরকারের...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ...

ছিনতাই হওয়া অটোরিকশার পেছনে দৌড়, ট্রাকচাপায় কিশোর চালকের মৃত্যু

ফেনীতে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার করতে গিয়ে ট্রাকচাপায় এক কিশোর চালকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শান্ত কুমার সাহা...

কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ: ডিএসসিসি প্রশাসক

রাজধানীতে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস...

হাদি হত্যায় গ্রেপ্তার দুজনকে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: আইজিপি

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত হিসেবে গ্রেপ্তার দুই ব্যক্তিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে...

বগুড়ায় তেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে জরিমানা

জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে বগুড়ায় একটি ফিলিং...

খানপুর ও খামাকান্দি ইউনিয়নের ভস্তা ঈদগাহ মাঠের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ও খামাকান্দি...