শেরপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশে দিলেন মা

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলের হাত থেকে রক্ষা পেতে এক মা তাঁর সন্তান সোহেল রানাকে (২৩) পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১০টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজা প্রদানের পর দুপুরেই তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।

মাদকাসক্ত সোহেল রানার মা জোসনা খাতুন জানান, তাঁর ছেলে গত তিন বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবনে আসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই মা-বাবাকে মারধর করত এবং টাকা না পেলে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করত। ছেলের এমন বেপরোয়া আচরণ থেকে রক্ষা পেতে এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে নিরুপায় হয়ে তিনি পুলিশের কাছে আবেদন করেন

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী বলেন, সোহেল রানার মায়ের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার সকালে মাদকাসক্ত অবস্থায় তাঁকে নিজ বাড়ির সামনে থেকে আটক করা হয়। এসময় বাড়ির জিনিসপত্র ভাঙচুরের চিহ্নও দেখা যায়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন এবং এর প্রেক্ষিতে আদালত তাকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

জনপ্রিয়

অপরাধ

মামলা বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে বেআইনি গ্রেফতার ও মামলা বাণিজ্যের প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। একই সঙ্গে গুম ও বিচারবহির্ভূত...

বিরোধী দল শুধু অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না: শিশির মনির

সংসদে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের বিষয়ে বিরোধী দলের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির...

বগুড়ার ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাবেদ মোল্লা (৫০) নামের এক ব্যক্তির সম্পূর্ণ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ মার্চ) রাত ২...

মামলা বাণিজ্য অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, দেশে বেআইনি গ্রেফতার ও মামলা বাণিজ্যের প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে...

বিরোধী দল শুধু অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না: শিশির মনির

সংসদে ডেপুটি স্পিকারের পদ গ্রহণের বিষয়ে বিরোধী দলের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও...

বগুড়ার ধুনটে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই

বগুড়ার ধুনটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাবেদ মোল্লা (৫০) নামের এক ব্যক্তির সম্পূর্ণ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে...

২৮ লাখ টাকা ব্যয়ে শেরপুরে বাগড়া খাল পুনঃখনন শুরু

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে কৃষি ও কৃষকের উন্নয়নে উপজেলার গুরুত্বপূর্ণ বাগড়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।...

বগুড়ায় দুই মাদকাসক্তের দেড় মাসের কারাদণ্ড

বগুড়ার ধুনট উপজেলায় মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার...

বগুড়ায় মসলায় মেশানো হচ্ছিল ধানের তুষ, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার ফতেহ আলী বাজারে মসলায় ধানের...