চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

বিশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তার মধ্যে দেশের জ্বালানি চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৩ লাখ টন ডিজেল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, এপ্রিল মাসের প্রয়োজন মেটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত সরবরাহকারীদের কাছ থেকে সময়মতো জ্বালানি পাওয়ার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) জরুরি ভিত্তিতে সরাসরি কেনাকাটার অনুমতি দেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দুবাইভিত্তিক পেট্রোগ্যাস ইন্টারন্যাশনাল কর্পোরেশন ১ লাখ টন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক এঅ্যান্ডএ অয়েল অ্যান্ড গ্যাস ২ লাখ টন ডিজেল সরবরাহ করবে। প্রথম চালান আগামী ২৭ মার্চের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে

জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এপ্রিল মাসে পরিবহন, কৃষি ও বিদ্যুৎ খাতে ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা জরুরি। বর্তমান পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে সরাসরি ক্রয় পদ্ধতি কার্যকর হয়েছে।

মূল্যের বিষয়ে তিনি জানান, এঅ্যান্ডএ অয়েল অ্যান্ড গ্যাস প্রতি ব্যারেল ৭৫ ডলারে সরবরাহের প্রস্তাব দিয়েছে, যা আন্তর্জাতিক বাজারের তুলনায় কম।

জ্বালানি বিভাগের যুগ্ম সচিব (অপারেশন-১) এ কে এম ফজলুল হক বলেন, সরবরাহের স্থিতিশীলতা ধরে রাখতে বিকল্প ব্যবস্থা হিসেবে সরাসরি ক্রয় ছাড়া উপায় নেই। এ ক্ষেত্রে অতিরিক্ত প্রিমিয়াম ছাড়াই জ্বালানি নিশ্চিত করার চেষ্টা চলছে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় তেল ও গ্যাস সরবরাহে প্রভাব পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরাসরি আন্তর্জাতিক ক্রয়ের পথে এগিয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।বুধবার (১৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে সান্তাহার এলাকার তিলকপুরে...

ভাঙ্গায় ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদেও যাত্রী

ঈদ সামনে রেখে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে ট্রেনে। ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে দেখা গেছে যাত্রীচাপে উপচে পড়া ভিড়, যেখানে ট্রেনের ভেতরের পাশাপাশি ছাদ ও...

অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।বুধবার (১৮ মার্চ)...

বগুড়ায় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।বুধবার (১৮ মার্চ)...

ভাঙ্গায় ঈদযাত্রায় ট্রেনে উপচে পড়া ভিড়, ছাদেও যাত্রী

ঈদ সামনে রেখে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে ট্রেনে। ফরিদপুরের ভাঙ্গা রেলস্টেশনে দেখা গেছে যাত্রীচাপে উপচে পড়া ভিড়,...

অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজের বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ৩, আহত একাধিক

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় বুধবার (১৮ মার্চ) সকালে তিনজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত...

গণভোটের ম্যান্ডেট ভুললে স্বৈরাচারের পথে যাবে বিএনপি: সারজিস

বিএনপি সরকার গণভোটের ম্যান্ডেট ভুলে গেলে তা স্বৈরাচারের দিকে...

বিশ্বকাপে না যাওয়ার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি: ক্রীড়া প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শেষ হলেও বাংলাদেশের অংশগ্রহণ না...