বিশ্ববাজারে বাড়লেও দেশে তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী

বিশেষ সংবাদ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও দেশে এখনো তা সমন্বয় করা হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকার ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনীতির চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

রোববার (২২ মার্চ) সকালে চট্টগ্রামে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

- Advertisement -

অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে, যা দীর্ঘস্থায়ী হলে তার প্রভাব সাধারণ মানুষের ওপরও পড়বে। তবে এখন পর্যন্ত সরকার সংযম ও পরিকল্পনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

তিনি উল্লেখ করেন, “বিশ্বের অনেক দেশে ইতোমধ্যে তেলের দাম বাড়ানো হয়েছে। কিন্তু আমরা এখনো তা বাড়াইনি।” একই সঙ্গে তিনি বলেন, ঈদের সময় জ্বালানির ঘাটতির কারণে কোথাও পরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেনি।

- Advertisement -

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার এমন এক সময়ে দায়িত্ব নিয়েছে, যখন দেশের অর্থনীতি নিম্নমুখী প্রবণতায় ছিল। তার ওপর আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে।

তিনি বলেন, এই চাপ মোকাবিলায় সবাইকে সংযমী হতে হবে। কারণ বৈশ্বিক এই সংকট দেশের নিয়ন্ত্রণে নয়, তবু এর প্রভাব এড়ানোও সম্ভব নয়।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

দুর্ঘটনা রোধে শেরপুর মহাসড়কের ইউ-টার্ন বন্ধ

ঢাকা-বগুড়া মহাসড়কে মৃত্যুর মিছিল থামাতে এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে বগুড়ার শেরপুরে সকল ঝুঁকিপূর্ণ ও অবৈধ ইউ-টার্ন বন্ধের কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (২১ জুন)...

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির পর স্থানীয়...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।রোববার...

দুর্ঘটনা রোধে শেরপুর মহাসড়কের ইউ-টার্ন বন্ধ

ঢাকা-বগুড়া মহাসড়কে মৃত্যুর মিছিল থামাতে এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে বগুড়ার শেরপুরে সকল ঝুঁকিপূর্ণ ও অবৈধ ইউ-টার্ন বন্ধের...

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্ত দিয়ে ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে পাঠানোর আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তে...

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর আগুন ধরে যায়। এ ঘটনায় ট্রাকের...

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে: খুলনায় জামায়াত আমির

খুলনা সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক বিশাল সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়...

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত...

পশ্চিমবঙ্গ দিবসে অনুপ্রবেশ ও সীমান্ত কাঁটাতার নিয়ে হুশিয়ারি নরেন্দ্র মোদি

শনিবার (২০ জুন, ২০২৬) পশ্চিমবঙ্গের হুগলির তারকেশ্বরে আয়োজিত পশ্চিমবঙ্গ...