বাস-ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

বিশেষ সংবাদ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ এবং হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রোববার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর পাঠানো এক বিবৃতিতে এ শোকবার্তা জানানো হয়।

বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, ঈদের আনন্দঘন সময়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রতিটি প্রাণের মূল্য রয়েছে, আর প্রতিটি মৃত্যু পরিবার ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন

প্রধানমন্ত্রী বলেন, জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না। রেলক্রসিং, সেতু এবং সামগ্রিক পরিবহন ব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাতে কুমিল্লার একটি রেলক্রসিংয়ে ঢাকাগামী মেইল ট্রেনের সঙ্গে নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে বাসের ১২ জন যাত্রী নিহত হন।

এছাড়া রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চারজন নিহত হন। নিহতদের মধ্যে পিকআপ চালক ও দুইজন যাত্রীর পরিচয় নিশ্চিত করা গেছে, অপর একজনের পরিচয় জানা যায়নি।

প্রধানমন্ত্রী এসব দুর্ঘটনার কারণ দ্রুত উদ্ঘাটনের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আহতদের চিকিৎসা নিশ্চিত করা, নিহতদের পরিবারকে সহায়তা দেওয়া এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এদিকে কুমিল্লার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা আর নেই

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় ব্যান্ড তারকা হাসানের মা রৌশনারা আজিজ আর নেই। সোমবার (৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন...

জনপ্রিয়

অপরাধ

মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে আটক যুবকের রহস্যজনক মৃত্যু

অন্বেষণ ডেস্ক : মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে কৃষ্ণ রাজবংশী (৩৫) নামের এক যুবককে মারধরের পর তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে)...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক সেজে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।এসময় ছিনতাইকৃত ৪টি ইজিবাইক, ছিনতাইয়ে ব্যবহৃত একটি...

মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে আটক যুবকের রহস্যজনক মৃত্যু

অন্বেষণ ডেস্ক : মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে কৃষ্ণ রাজবংশী (৩৫) নামের এক যুবককে মারধরের পর তার ঝুলন্ত লাশ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা...

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক সেজে ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেফতার

বগুড়ায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ইজিবাইক ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।এসময়...

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর প্লাজা মার্কেটে দেবদূত ইলেকট্রনিক্স -এর একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) বিকেল...

বগুড়ায় জুস কারখানায় অভিযানে ১ বছর কারাদণ্ড

বগুড়ায় অননুমোদিত রাসায়নিক ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে জুস তৈরির...

শেরপুরে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

বগুড়ার শেরপুরে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...