আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন দেশের রোগীরা শারীরিকভাবে হবে শান্ত: স্বাস্থ্যমন্ত্রী

বিশেষ সংবাদ

স্বাস্থ্যখাতকে আরও কার্যকর ও জনমুখী করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, দেশের প্রতিটি মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তার মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রোববার (২২ মার্চ) বিকেলে শিবপুর উপজেলায় আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী কিছুটা কাব্যিক ভঙ্গিতে বলেন, ‘আমি সেদিন হব ক্ষান্ত, যেদিন বাংলাদেশের সকল রোগী শারীরিকভাবে সুস্থ থাকবে।’ তার এই বক্তব্যে উপস্থিতদের মধ্যে সাড়া পড়ে।

তিনি বলেন, স্বাস্থ্যখাতকে শক্তিশালী করতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে বিদ্যুৎ সংকটসহ কিছু বাস্তব চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। এর ফলে হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে শুরু করে লেবাররুম পর্যন্ত নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, নরসিংদীর ১০০ শয্যার সদর হাসপাতালকে আড়াইশ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রেও হাসপাতালের অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনজুর এলাহী। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদারসহ স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

ঢাকার শাহজাদপুরে পোষা বিড়ালকে রক্ষা করতে গিয়ে ছাদ থেকে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) ভোর সাড়ে...

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অস্ত্র ও গুলিসহ একটি সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ)...

প্যানিক নয়, প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, বাজারে আতঙ্ক ছড়ানোর কোনো...

পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

ঢাকার শাহজাদপুরে পোষা বিড়ালকে রক্ষা করতে গিয়ে ছাদ থেকে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু...

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অস্ত্র ও গুলিসহ একটি সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে হাতেনাতে...

প্যানিক নয়, প্রয়োজন অনুযায়ী তেল নেয়ার আহ্বান জ্বালানি মন্ত্রীর

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...

রাজধানীতে তেলের জন্য দীর্ঘ লাইন, কোথাও বন্ধ ফিলিং স্টেশন

ঈদের ছুটিতে ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গেলেও জ্বালানি তেলের চাপ কমেনি। বরং রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে...

সামনে তেল ও জিনিসপত্রের দাম বাড়তে পারে, প্রস্তুত থাকার আহ্বান মির্জা ফখরুলের

এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

সাংবিধানিক স্বৈরাচারের চেষ্টা হলে রাজপথে নামবে জনগণ: জামায়াত নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ...