পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

বিশেষ সংবাদ

ঢাকার শাহজাদপুরে পোষা বিড়ালকে রক্ষা করতে গিয়ে ছাদ থেকে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, সকালে হঠাৎ করে তাদের পোষা বিড়ালটি বাসা থেকে বের হয়ে ছাদে উঠে যায়। বিড়ালটিকে খুঁজতে গিয়ে বন্যা ছাদে ওঠেন এবং সেটিকে ছাদের কিনারায় দেখতে পান। প্রাণীটিকে নিচে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই ঝুঁকি নেন। একপর্যায়ে বিড়ালটিকে নামানোর সময় পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে দ্রুত তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের আদগ্রামের বাসিন্দা সুশান্ত কস্তার মেয়ে। তিনি স্বামী শোভন পালমার সঙ্গে ঢাকায় ভাড়া বাসায় থাকতেন। পরিবারের স্বজনরা জানান, তারা নিঃসন্তান দম্পতি ছিলেন এবং ওই বাসাতেই একসঙ্গে বসবাস করতেন।

বন্যার ফুফু লাভলী কস্তা বলেন, “সে তার পোষা বিড়ালটিকে খুব ভালোবাসত। সবসময় যত্নে রাখত। ভোরের এই অল্প সময়ে এমন দুর্ঘটনা ঘটবে, তা আমরা কল্পনাও করতে পারিনি।”

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনাচার্জ (ওসি) আব্দুল ছালাম জানান, দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি জেনেছি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিজ বাড়িতে নেওয়া হবে এবং স্থানীয় খ্রিস্টান কবরস্থানে দাফনের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

সঠিক ধারায় না ফিরলে মানুষ ক্ষমা করবে না: সরকারকে ডা. শফিকুর রহমান

সরকারের প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার যদি সঠিক পথে না...

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া যায় না: মিয়া গোলাম পরওয়ার

ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, এসব ঘটনায় বিএনপি...

জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে সরকার: জামায়াত আমির

সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বলে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।সোমবার (২৩ মার্চ) দুপুরে...

সঠিক ধারায় না ফিরলে মানুষ ক্ষমা করবে না: সরকারকে ডা. শফিকুর রহমান

সরকারের প্রতি কড়া সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি...

বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া যায় না: মিয়া গোলাম পরওয়ার

ঈদের ছুটিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হামলা, সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে...

জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে সরকার: জামায়াত আমির

সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বলে এমন অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

জাপান গেলেন ড. মুহাম্মদ ইউনূস: অংশ নেবেন আন্তর্জাতিক সংলাপে

অন্বেষণ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপানের টোকিওতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে...

মায়ের স্মৃতিচারণ করে অঝোরে কাঁদলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

মায়ের স্মৃতি মনে করে আবেগ ধরে রাখতে পারলেন না...

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

অন্বেষণ ডেস্ক : কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অস্ত্র...