মানহানির মামলায় সাবেক বিচারপতি মানিকসহ তিনজনের জামিন

বিশেষ সংবাদ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে করা মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকসহ তিনজনকে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

একই মামলায় জামিন পাওয়া অন্য দুজন হলেন সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আদালত সূত্র জানায়, মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পর হাসানুল হক ইনুকে আদালতে হাজির করা হয়। অন্যদিকে, রাশেদ খান মেনন ও সাবেক বিচারপতি মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরে তিনজনের পক্ষ থেকে জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন

এর আগে ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে ঢাকার আদালতে মানহানির মামলাটি করেন। আদালত অভিযোগ গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দায়িত্ব দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বক্তব্য দিতে গিয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। এছাড়া এর আগেও একাধিক অনুষ্ঠানে তিনি একই ধরনের বক্তব্য দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

একই মামলায় অভিযোগ রয়েছে, ভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুও জিয়াউর রহমান এবং তাঁর পরিবার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বেড থেকে চেয়ারে বসলেন মির্জা আব্বাস, ফিরে পাচ্ছেন কথা বলার সক্ষমতা

অন্বেষণ ডেস্ক : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপির অন্যতম শীর্ষ নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা বর্তমানে বেশ উন্নতির দিকে। সোমবার (২৩ মার্চ)...

হাজার কোটির প্রকল্প দশ হাজারে বাস্তবায়ন করেছে বিগত সরকার

অন্বেষণ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, বিগত সরকারের শাসনামলে দেশে উন্নয়নের বদলে মেগা প্রকল্পের আড়ালে মূলত মেগা দুর্নীতি সংঘটিত...

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

বগুড়ার শাজাহানপুরে আত্মগোপনে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ঘরে মজুত রাখা কৃষিপণ্য ও কিছু পুরোনো আসবাবপত্র পুড়ে...

বেড থেকে চেয়ারে বসলেন মির্জা আব্বাস, ফিরে পাচ্ছেন কথা বলার সক্ষমতা

অন্বেষণ ডেস্ক : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপির অন্যতম শীর্ষ নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা বর্তমানে...

হাজার কোটির প্রকল্প দশ হাজারে বাস্তবায়ন করেছে বিগত সরকার

অন্বেষণ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, বিগত সরকারের শাসনামলে দেশে উন্নয়নের বদলে মেগা...

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

বগুড়ার শাজাহানপুরে আত্মগোপনে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ঘরে মজুত রাখা...

দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না: পানিসম্পদ মন্ত্রী

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, কেউ...

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা ঋণের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদেশে উচ্চশিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিতে নতুন...

স্বাধীনতা দিবসে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা...