রাজধানীর ‘সিরিয়াল কিলার’ সম্রাটের মৃত্যু

বিশেষ সংবাদ

রাজধানীর সাভারে আলোচিত ‘সিরিয়াল কিলার’ হিসেবে পরিচিত ভবঘুরে সম্রাট ওরফে সবুজ শেখের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও কারা সূত্রে জানা গেছে, সম্রাট কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। সকালে হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং দ্রুত অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় দুই মাস আগে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি কারাগারে ছিলেন। সম্রাট মুন্সীগঞ্জের বাসিন্দা পান্না শেখের ছেলে। তিন ভাই ও চার বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

গত ১৯ জানুয়ারি সাভারের একটি কমিউনিটি সেন্টারে জোড়া খুনের ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি আরও কয়েকটি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। এ পর্যন্ত মোট ছয়টি হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছিল।

গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারেই ছিলেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার মেহারী...

জ্বালানি তেল আমদানিতে সাড়া দিয়েছে ভারত: শামা ওবায়েদ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহে চাপ মোকাবেলায় ভারত থেকে জ্বালানি আমদানির প্রস্তাবে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।মঙ্গলবার (২৪...

হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে দিল্লিতে নিল ভারতের এনআইএ

অন্বেষণ ডেস্ক : আলোচিত শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে ট্রানজিট রিমান্ডে ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে গেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা বা...

ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি থেকে তুলে নিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দ্বীন ইসলাম (৩০) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।...

জ্বালানি তেল আমদানিতে সাড়া দিয়েছে ভারত: শামা ওবায়েদ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহে চাপ মোকাবেলায় ভারত থেকে জ্বালানি আমদানির প্রস্তাবে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। এমনটাই...

হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে দিল্লিতে নিল ভারতের এনআইএ

অন্বেষণ ডেস্ক : আলোচিত শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই আসামিকে ট্রানজিট রিমান্ডে ভারতের রাজধানী দিল্লিতে নিয়ে...

বেড থেকে চেয়ারে বসলেন মির্জা আব্বাস, ফিরে পাচ্ছেন কথা বলার সক্ষমতা

অন্বেষণ ডেস্ক : সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপির অন্যতম শীর্ষ নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা বর্তমানে...

হাজার কোটির প্রকল্প দশ হাজারে বাস্তবায়ন করেছে বিগত সরকার

অন্বেষণ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি...

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

বগুড়ার শাজাহানপুরে আত্মগোপনে থাকা এক স্বেচ্ছাসেবক লীগ নেতার পরিত্যক্ত...