জ্বালানি তেল আমদানিতে সাড়া দিয়েছে ভারত: শামা ওবায়েদ

বিশেষ সংবাদ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহে চাপ মোকাবেলায় ভারত থেকে জ্বালানি আমদানির প্রস্তাবে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে বিকল্প উৎস খোঁজার অংশ হিসেবে বাংলাদেশ ভারতের কাছে জ্বালানি আমদানির আগ্রহ প্রকাশ করে। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেছে।

- Advertisement -

ব্রিফিংয়ে তিনি আরও জানান, ভারতে গ্রেপ্তার হওয়া শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য এখনো কনস্যুলার অ্যাক্সেস পায়নি বাংলাদেশ। তবে দ্রুতই এ অনুমতি মিলবে বলে আশা করছে সরকার। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

অন্য এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন ব্যক্তিকে দেশে ফেরানোর বিষয়েও ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে।

- Advertisement -

মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, ইরানে অবস্থানরত দুই হাজারের বেশি বাংলাদেশি বর্তমানে নিরাপদে আছেন। কেউ দেশে ফিরতে চাইলে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

এ সময় ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর

চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র লোডশেডিং ও ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভের জেরে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে অপহরণ ও মারধরের ঘটনা ঘটেছে। উপজেলার চির্কা এলাকায় অবস্থিত...

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ভাইরাল হওয়া একটি কল রেকর্ডকে কেন্দ্র করে আলোচনায় আসা মাদক ব্যবসায়ী দুলাল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার...

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার...

আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে মারধর

চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র লোডশেডিং ও ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভের জেরে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানকে অপহরণ ও মারধরের...

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ভাইরাল হওয়া একটি কল রেকর্ডকে কেন্দ্র করে আলোচনায় আসা মাদক ব্যবসায়ী দুলাল শেখকে গ্রেপ্তার করেছে...

শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ...

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে সফর শেষ করে এবার রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে...

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁ সীমান্ত দিয়ে আবারও নারী,...

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন...