গোলাম রাব্বানীকে ভিপি সাদিক কায়েমের পুরোনো টেক্সট, স্ক্রিনশট ভাইরাল

বিশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে দেওয়া ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমের পুরোনো একটি টেক্সট বার্তার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে অনলাইনে শুরু হয়েছে আলোচনা।

ভাইরাল হওয়া ওই পোস্টের মন্তব্যে গোলাম রাব্বানী লিখেছেন, ‘যেহেতু আমার বিশ্ববিদ্যালয় ও হলের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়েছে, ফান্ডে রেখে আসা ৩ লাখ টাকাও খরচ করুক। আমি আর কোনো দাবি রাখলাম নাহ।’

স্ক্রিনশটে দেখা যায়, ২০১৮ সালের ১ আগস্ট সাদিক কায়েম ‘আসসালামু আলাইকুম, ভাই’ লিখে গোলাম রাব্বানীকে বার্তা পাঠান। পরে ৩ আগস্ট রাতে আবারও সালাম দিয়ে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ‘ছোট ভাই’ হিসেবে পরিচয় দেন তিনি। একই মাসের ৩১ আগস্ট পুনরায় বার্তা পাঠিয়ে নিজেকে হলের ছোট ভাই হিসেবে উল্লেখ করেন। তবে এসব বার্তার কোনো উত্তর দেননি গোলাম রাব্বানী।

গোলাম রাব্বানী ও সাদিক কায়েমের এই স্ক্রিনশটটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।

নিজের পোস্টে আবদুল কাদের লেখেন, ‘জীবনে মানুষকে ইগনোর করবেন না। আজকে কোথায় গোলাম রাব্বানী, আর কোথায় সাদিক কায়েম। রাব্বানীর কাছে বারবার পাত্তা না পাওয়া সাদিক ভাই আজ জননন্দিত ছাত্রনেতা। দুনিয়ার মানুষ তাকে চেনে; আর পাত্তা না দেওয়া রাব্বানীকে মানুষ আস্তাকুঁড়ে নিক্ষেপ করছে। তাই এখনই শিক্ষা নিন, মানুষকে গুরুত্ব দিন।’

তিনি আরও লেখেন, যারা অন্যের কাছ থেকে গুরুত্ব না পেয়ে হতাশ হয়ে পড়ছেন বা হাল ছেড়ে দিচ্ছেন, তাদের জন্যও এটি একটি উদাহরণ হতে পারে। তার মতে, সাদিক কায়েমের বর্তমান অবস্থান অনেকের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে দেখা যেতে পারে।

স্ক্রিনশটটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ফেরির ধাক্কায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটিতে নারী-শিশুসহ...

দেশ স্বাধীন করেছি আমরা, স্বাধীনতা রক্ষার দায়িত্ব তরুণদের: ডিএসসিসি প্রশাসক

স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। তিনি বলেছেন,...

স্বাধীনতার লক্ষ্য পূরণ হয়নি বলেই ২৪-এর আন্দোলন: গোলাম পরওয়ার

স্বাধীনতার দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, স্বাধীনতার ঘোষণার লক্ষ্য...

৪০ যাত্রী নিয়ে পদ্মায় পড়ল বাস, দুজনের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ফেরির ধাক্কায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় দুজনের...

দেশ স্বাধীন করেছি আমরা, স্বাধীনতা রক্ষার দায়িত্ব তরুণদের: ডিএসসিসি প্রশাসক

স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বীর...

স্বাধীনতার লক্ষ্য পূরণ হয়নি বলেই ২৪-এর আন্দোলন: গোলাম পরওয়ার

স্বাধীনতার দীর্ঘ ইতিহাস থাকা সত্ত্বেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম...

অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বুধবার (২৫ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ...

ইতিহাসের নৃশংস রাত ২৫ মার্চ, আজ জাতীয় গণহত্যা দিবস

আজ ২৫ মার্চ, জাতীয় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই...

স্বাস্থ্যসেবায় অনিয়মের অভিযোগ, রাজধানীতে ২ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

রাজধানীতে স্বাস্থ্যসেবায় অনিয়মের অভিযোগে দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা...