স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা জুলাই অভ্যুত্থান ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা প্রকৃতপক্ষে এ দেশের অস্তিত্ব ও স্বাধীনতায় বিশ্বাস করে না। জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন দুপুর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন এবং বিকেল ৩টার মধ্যে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “জনগণের আস্থা ও দোয়া ছাড়া কোনো উন্নয়ন টেকসই হয় না। নির্বাচনের মাধ্যমে আপনারা যে দায়িত্ব দিয়েছেন, তার ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা করা হবে। একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। এদের সম্পর্কে সজাগ থাকতে হবে।”

ষড়যন্ত্রকারীদের অতীত ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, “মুক্তিযুদ্ধের সময় যেমন তারা বিভ্রান্তি ছড়িয়েছে, তেমনি ’৮৬-র নির্বাচন, ’৯৬-র স্বৈরাচারের দোসর হওয়া এবং ২০০৮ সালের ওয়ান-ইলেভেনের কুশীলবদের সাথে যোগ দিয়ে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করেছে। কোনো অবস্থাতেই আমাদের বিভ্রান্ত হওয়া চলবে না।”

উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রধানমন্ত্রী বগুড়া-সিরাগঞ্জ রেলপথ দ্রুত বাস্তবায়ন এবং কৃষি পণ্য রপ্তানির সুবিধার্থে বগুড়া বিমানবন্দরকে কার্গো সুবিধার আওতায় আনার ঘোষণা দেন। এছাড়া তিনি বগুড়ায় কৃষি, প্রকৌশল ও চিকিৎসা অনুষদসহ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। গ্রামীণ অর্থনীতি সচল করতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে জনসভাটি সঞ্চালনা করেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। জনসভা শেষে প্রধানমন্ত্রী জেলা প্রেসক্লাবের নবনির্মিত ভবন ও বায়তুর রহমান সেন্টাল মসজিদের পুনর্নির্মাণ কাজ উদ্বোধন করেন।

এর আগে দিনব্যাপী সফরের শুরুতে প্রধানমন্ত্রী বগুড়া আদালত ভবন থেকে সাত জেলায় ‘ই-বেইলবন্ড’ সিস্টেম এবং বগুড়া পৌর ভবনে সিটি করপোরেশন কার্যক্রমের উদ্বোধন করেন। দুপুরে তিনি গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করেন এবং জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। এছাড়া বাগবাড়ির নশিপুরে চৌকিদহ খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ও নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার উদ্দেশ্যে বগুড়া ত্যাগের আগে তিনি পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ায় কিছুক্ষণ যাত্রাবিরতি দেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

জনপ্রিয়

অপরাধ

কাল শুরু এসএসসি, রাজশাহী বোর্ডে ১.৭৭ লাখ পরীক্ষার্থী

সারাদেশের ন্যায় আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে...

আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা পেলেন বিএনপির মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে গোপালগঞ্জ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের পদধারী নেত্রী সুবর্ণা শিকদার (ঠাকুর)। তার এই মনোনয়ন...

রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন (৫০)। ডিউটি শেষে বাসায় ফেরার পথে দুই যুবক পেছন থেকে হামলা চালিয়ে...

কাল শুরু এসএসসি, রাজশাহী বোর্ডে ১.৭৭ লাখ পরীক্ষার্থী

সারাদেশের ন্যায় আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। রাজশাহী মাধ্যমিক...

আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা পেলেন বিএনপির মনোনয়ন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে গোপালগঞ্জ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের পদধারী নেত্রী...

রাজধানীতে ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন (৫০)। ডিউটি শেষে বাসায় ফেরার পথে...

মাদকের টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে

কুমিল্লার চান্দিনা উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজ বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এনামূল হাসান (২৬) নামে এক...

বাবা ও শ্বশুরের পর সংসদে যাচ্ছেন নিপুণ রায়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) থেকে জাতীয় সংসদের...

জনগণের দাবিতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে: রিজভী

জনগণের চাহিদার প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে...