শেরপুরে পাওনা টাকা চাওয়ায় প্রাণ গেল বৃদ্ধের

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে শ্রমিকের পাওনা ৫ হাজার টাকা চাওয়ায় মারধরের শিকার করিম প্রামানিক ওরফে হাদু (৬৫) নামের এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে বুধবার রাতে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি আনোয়ার মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

নিহত করিম প্রামানিক উপজেলার ভবানীপুর ইউনিয়নের বরাইদহ খন্দকারপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, করিম প্রামানিকের বড় ছেলে শফিকুল ইসলাম স্থানীয় কাঠ ব্যবসায়ী আনোয়ার মোল্লার অধীনে শ্রমিকের কাজ করতেন। ওই কাজের মজুরি বাবদ আনোয়ার মোল্লার কাছে ৫ হাজার টাকা পাওনা ছিল শফিকুলের।

- Advertisement -

গত ২১ এপ্রিল রাতে টাকা দেওয়ার কথা বলে শফিকুলকে নিজের বাড়িতে ডেকে নেন আনোয়ার মোল্লা। সেখানে শফিকুল পাওনা টাকা চাইলে আনোয়ার ও তার সহযোগীরা তাকে গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। ছেলের চিৎকার শুনে করিম প্রামানিক তাকে বাঁচাতে এগিয়ে গেলে আনোয়ার মোল্লা লোহার শাবল দিয়ে করিমের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে করিম প্রামানিকের মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়। পরদিন ২২ এপ্রিল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়িতে বিশ্রামের পরামর্শ দিয়ে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু ওই দিন রাত পৌনে ১০টার দিকে বাড়িতে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে এবং হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

- Advertisement -

এ ঘটনায় নিহতের ছেলে মো. শাহাদত প্রামানিক বাদী হয়ে ২৩ এপ্রিল (বুধবার) রাতে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আনোয়ার মোল্লা, হাফিজ মোল্লা, বাবু মোল্লা, মোমিন, সিহাব ও আমিনুর মোল্লাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মইনুদ্দীন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর তা নিয়মিত হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বুধবার রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আনোয়ার মোল্লাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত হয়েছেন। রবিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়...

শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালক নিহত

বগুড়ার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নূর হোসেন (৫৫) নামের এক চালক নিহত...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে...

শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) আর নেই। রোববার (৭ জুন) সকাল সাড়ে...

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অন্বেষণ ডেস্ক : ভারতের গোয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সাফ নারী...

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের...