রাণীনগরে চকলেটের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

বিশেষ সংবাদ

নওগাঁর রাণীনগরে চকলেটের প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২ মে উপজেলার বিলকৃষ্ণপুর এলাকার ধোপাপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির বয়স ১১ বছর। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ মে দুপুরে স্কুলের টিফিন বিরতিতে বাড়িতে যায় শিশুটি। খাবার শেষে আবার স্কুলে ফেরার পথে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তি তাকে চকলেট দেওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, ঘটনার বিষয়টি প্রথমে পরিবারের বাইরে জানাজানি হয়নি। পরে সোমবার বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে কিছু ব্যক্তি গ্রাম্য শালিসের মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ারও চেষ্টা হয়েছিল বলে দাবি করেছেন স্বজনরা। তবে শেষ পর্যন্ত শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেয়।

গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে রাণীনগর থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার ভিত্তিতে রাতেই আসামিকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রথম দেখাতেই কাকের প্রেমে পড়েছি: ভাবনা

ঢাকার আকাশে উড়ে যাওয়া কাকের ডাক অনেকের কাছে হয়তো সাধারণ দৃশ্য। কিন্তু অভিনেত্রী আশনা হাবিব ভাবনার কাছে সেই কাকই হয়ে উঠেছে ভালোবাসার এক বিশেষ...

অনুমোদনহীন দৃশ্য সংযোজন, আটকে গেল শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমা

অন্বেষণ ডেস্ক : শাকিব খানের ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার সার্টিফিকেশন সনদ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। অনুমোদনহীন...

জনপ্রিয়

অপরাধ

রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি নতুন রাজনীতি হতে পারে না: রাশেদ খান

রাজনীতির নামে ধর্মীয় আবরণ ব্যবহার করে নতুন ধারা তৈরির চেষ্টা করা হলেও তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ...

জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে সরকার: নাহিদ ইসলাম

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার প্রশ্নে সরকার ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার নানা...

বিবিসি সাংবাদিকের ফাঁসি চাইলেন শাহরিয়ার কবির

অন্বেষণ ডেস্ক : সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির শুক্রবার (৮ মে) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে শাপলা চত্বরের ট্র্যাজেডি...

রাজনীতির নামে ধর্মীয় ভণ্ডামি নতুন রাজনীতি হতে পারে না: রাশেদ খান

রাজনীতির নামে ধর্মীয় আবরণ ব্যবহার করে নতুন ধারা তৈরির চেষ্টা করা হলেও তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য...

জুলাই সনদ নিয়ে টালবাহানা করছে সরকার: নাহিদ ইসলাম

জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার প্রশ্নে সরকার ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক...

বিবিসি সাংবাদিকের ফাঁসি চাইলেন শাহরিয়ার কবির

অন্বেষণ ডেস্ক : সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির শুক্রবার (৮ মে) রাতে একটি...

শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বড় জয়ের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে।...

বগুড়ায় ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

বগুড়ার শিবগঞ্জে একটি বসতবাড়িতে পরিবারের সদস্যদের গলায় ধারালো অস্ত্র...

সাত জেলায় কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দেশের সাতটি জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে কালবৈশাখী...