স্বামীকে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশেষ সংবাদ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার একটি গ্রামে ঘরে ঢুকে স্বামীর হাত-পা ও মুখ বেঁধে এক গৃহবধূকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে উপজেলার পাগলা থানার অধীন নিগুয়ারী ইউনিয়নের কুরচাই গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে পরিবার।

- Advertisement -

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ভুক্তভোগী গৃহবধূ তাঁর মায়ের বাড়িতে স্বামী ও সন্তানকে নিয়ে বসবাস করতেন। মঙ্গলবার রাত আনুমানিক ১টার দিকে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী দল ঘরে প্রবেশ করে। এ সময় তারা গৃহবধূর স্বামীকে বেঁধে মারধর করে বলে অভিযোগ রয়েছে

পরিবারের দাবি, স্বামীকে রক্ষা করতে গেলে দুর্বৃত্তরা ওই গৃহবধূকে জোরপূর্বক বাড়ি থেকে নিয়ে যায়। পরে বাড়ি থেকে কিছু দূরে নিয়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

- Advertisement -

ঘটনার পর স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। বুধবার দুপুরে ভুক্তভোগীর মা পাগলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর মা বলেন, যারা তাঁর মেয়ের ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর বিচার চান তিনি।

- Advertisement -

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে ৫ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘এসো গড়ি নতুন দেশ’।...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

তিস্তায় আরেকটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। শুষ্ক মৌসুমে তিস্তা নদীর পানির প্রবাহ ধরে রাখতে ও সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এই...

শেরপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ দেশ শাহীদ (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন)...

শেরপুরে ৫ হাজার বৃক্ষরোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বগুড়ার শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

তিস্তায় আরেকটি ব্যারেজ নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। শুষ্ক মৌসুমে তিস্তা নদীর পানির প্রবাহ ধরে রাখতে...

শেরপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ দেশ শাহীদ (২৪) নামের এক যুবককে...

সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন

অনিয়ম, দুর্নীতি, গ্রাহক হয়রানি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ তুলে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক (জিএম) নুরুল...

নওগাঁয় রেললাইন পাশ থেকে কলেজ শিক্ষকের মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫৩) নামে...

শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই বোন গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ৫৩০ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ...