শাজাহানপুরে আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের জরিমানা

বিশেষ সংবাদ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির দায়ে একটি কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার মাঝিড়া বাইপাস এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া ও উপজেলা প্রশাসনের এই যৌথ অভিযানে ‘বেবী আইসক্রীম ফ্যাক্টরী’র মালিক মো. আব্দুল রাজ্জাককে ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুযায়ী এই অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার পাশাপাশি আইসক্রিম তৈরির ২৩ সেট ফর্মা ও কাঠি জব্দ করা হয়।

- Advertisement -

অভিযান সূত্রে জানা গেছে, কারখানাটিতে অত্যন্ত নোংরা পরিবেশে মানহীন কাঁচামাল ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। এছাড়াও তারা প্যাকেজিংয়ে অন্য ব্র্যান্ডের নাম ব্যবহার করে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাজাহানপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া অফিসের ফিল্ড অফিসার (সিএম) মো. শাহানূর হোসেন খান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বিএসটিআই’র সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেন।

- Advertisement -

বগুড়া বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক (সিএম) মো. জহুরুল হক জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এবং মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে এই অভিযান করা হয়ছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ভাইরাল হওয়া একটি কল রেকর্ডকে কেন্দ্র করে আলোচনায় আসা মাদক ব্যবসায়ী দুলাল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার...

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে সফর শেষ করে এবার রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।স্থানীয় সময়...

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁ সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির...

ধুনটে মাদক ছিনতাইয়ের কল রেকর্ড ভাইরাল, হিরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় ভাইরাল হওয়া একটি কল রেকর্ডকে কেন্দ্র করে আলোচনায় আসা মাদক ব্যবসায়ী দুলাল শেখকে গ্রেপ্তার করেছে...

দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনের দালিয়ানে সফর শেষ করে এবার রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তাঁর সঙ্গে...

নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, শূন্যরেখায় আটকে দিল বিজিবি

মাত্র দুই সপ্তাহের ব্যবধানে নওগাঁ সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে...

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ভেতর থেকে মো. আমির হোসেন (৪৩) নামে এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

গোলের পর কার দিকে দৌড়ে গিয়েছিলেন মেসি?

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচে শেষ মুহূর্তে লিওনেল মেসির করা দ্বিতীয় গোল...

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সাব্বির হোসেন...