বগুড়ার শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে স্বামী পরিত্যক্তা নারীকে বাড়িতে আশ্রয় দিয়ে তার ৭ বছরের শিশু মেয়েকে ধর্ষণের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মার্চ) রাতে ভুক্তভোগী শিশুটির মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শেরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় শেরপুর শহরের ধুনটমোড় এলাকার ভাঙারি ব্যবসায়ী মো: স্বপন মিয়াকে (৪০) অভিযুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বপন মিয়া পলাতক রয়েছে। শুক্রবার (১৫ মার্চ) দুপুরে পৌর শহরের খন্দকারপাড়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

জানা গেছে, শিশুটির মায়ের বাড়ি গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর থানা এলাকায়। তিনি স্বামী পরিত্যক্তা হওয়ার পর থেকেই বিভিন্ন এলাকায় প্লাস্টিকের বোতল কুড়িয়ে ৭ বছরের শিশু মেয়েকে নিয়ে জীবিকা নির্বাহ্ করতেন। এরই ধারাবাহিকতায় বিগত ১৫ দিন আগে ওই নারী শেরপুর শহরে প্লাস্টিকের বোতল কুড়াতে আসেন। এসময় শহরের ধুনটমোড় এলাকার অভিযুক্ত ভাঙাড়ি ব্যবসায়ী স্বপন মিয়ার সঙ্গে পরিচয় হয়। স্বপন মিয়া মা-মেয়েকে নিজের ভাড়া বাড়িতে থাকার জন্য আশ্রয় দেয়।

এদিকে গত শুক্রবার দুপুরে ওই নারী মেয়ের খাবার কিনতে বাড়ির পাশে হোটেলে যান। এই সুযোগে স্বপন শিশুটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। পরে ওই নারী বাড়িতে ফিরে শিশু মেয়েকে বির্বস্ত্র অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। সেই সঙ্গে অভিযুক্ত স্বপন তাকে দেখে দৌঁড়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে ওই মেয়েটি তার মাকে ঘটনাটি খুলে বলেন।

বগুড়ার শেরপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত স্বপন মিয়াকে আটক করতে পুলিশি অভিযান চলমান রয়েছে। এছাড়াও রবিবার (১৭ মার্চ) শিশুটিকে পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

না ফেরার দেশে কিংবদন্তি শিল্পী আশা ভোসলে

ভারতীয় উপমহাদেশের সংগীতজগতের অন্যতম কিংবদন্তি প্লেব্যাক শিল্পী আশা ভোসলে মারা গেছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই বড় ধরনের তদন্তের মুখে পড়েছে। গত...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল)...

শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্ব অবহেলা: কেন্দ্র সচিবসহ ৬ কর্মকর্তা অব্যাহতি

বগুড়ার শেরপুরে দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিবসহ ছয়জন শিক্ষক ও কর্মকর্তাকে পরীক্ষা সংক্রান্ত সকল দায়িত্ব থেকে...

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা: তদন্তের মুখে চ্যাটজিপিটি

অন্বেষণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় এখন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই...

মসজিদের তালা খোলা ঘিরে তাবলিগের দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ১০

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বন্ধ থাকা একটি মসজিদের তালা খোলা নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০...

অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম হঠাৎ অসুস্থ...

৫ লিটার তেলে ৩৩০ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে জরিমানা

টাঙ্গাইল শহরে জ্বালানি পরিমাপে কারচুপির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে...

বগুড়ায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...