অগ্নিকন্যা মতিয়া চৌধুরী আর নেই

আ. লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অগ্নিকন্যা মতিয়া চৌধুরী মারা গেছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী কয়েক দিন ধরে অসুস্থতায়ে ভুগছিলেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেখানেই আজ তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পরিবার।
মতিয়া চৌধুরী বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত। তার জন্ম পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুন। মতিয়া চৌধুরী সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বামপন্থী রাজনীতির মধ্যে দিয়ে মতিয়া চৌধুরীর রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৬০ এর দশকে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র-জনতার যে আন্দোলন ও সংগ্রাম শুরু হয়, তাতে মতিয়া চৌধুরী সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। আইয়ুব খানের আমলে ৪ বার কারাবরণ করেন তিনি। পরবর্তীতে মতিয়া চৌধুরী ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে নির্বাচিত হন।
স্বাধীনতার পর তিনি আ. লীগে যোগ দেন। এরপর তিনি আ. লীগের হয়ে বিভিন্ন আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মতিয়া চৌধুরী সামরিক বিভিন্ন সরকারের সময় কারাবরণ করেন।
১৯৯৬ ও ২০০৯ ও ২০১৪ সালে আ. লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন এই অগ্নিকন্যা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মতিয়া চৌধুরী জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

