অন্তর্বর্তীকালীন সরকারের নাম বদলে তত্ত্বাবধায়ক সরকার করা হবে: অ্যাটর্নি জেনারেল

অন্তর্বর্তীকালীন সরকারের নাম বদল করে তত্ত্বাবধায়ক সরকার করা হবে বলে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি
অ্যাটর্নি জেনারেল বলেন, অন্তর্বর্তী সরকার যখন তত্ত্বাবধায়ক সরকারে চলে যাবেন, ওনারা তখন তত্ত্বাবধায়ক সরকার হবেন। এটার সাংবিধানিক সাংঘর্ষিক কোনও জায়গা নেই।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) হাইকোর্টে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসবক কথা বলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য নতুন সরকার গঠন করতে হবে নাকি অন্তর্বর্তীকালীন সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, এই (অন্তর্বর্তী) সরকারের নাম রিনেমড (নতুন নাম) করা হবে।
অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকার করার প্রক্রিয়া কেমন হবে, এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, সেটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট নির্ধারণ করবেন।
অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, হাইকোর্টের আজকের রায়ে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবেই বৈধ সরকার। ওইটার (অন্তর্বর্তী সরকার) সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাংঘর্ষিক কোনও অবস্থান নেই।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

