‘অন্যায় তদবিরে পাত্তা না দিলে আমাকে ভারতের দালাল বানানো হয়’: আসিফ নজরুল

“আমার কাছে অনেক অন্যায় তদবির আসে। যখন সেগুলো পাত্তা দিই না, তখন আমাকে ভারতের দালাল বানানো হয়”এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আমার বিরুদ্ধে ভয়াবহ মিথ্যাচার হচ্ছে, অথচ সে বিষয়ে সরকার কোনও প্রতিবাদ করছে না, মামলা তো দূরের কথা।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে গণমাধ্যম সংস্কার কমিশনের আয়োজিত এক বিশেষ সংলাপে এসব কথা বলেন তিনি।
আসিফ নজরুল বলেন, “আমাকে নিয়ে অনেক গুজব ছড়ানো হয়, নানা রকম অপপ্রচার চালানো হয়। কিন্তু আমি সেগুলো জনগণের বিবেকের ওপর ছেড়ে দিয়েছি। আমার বিরুদ্ধে এবং সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে ভয়ংকর মিথ্যাচার হলেও কোনো মামলা হয়নি। সরকার এসব বিষয়ে নীরব।”

তিনি জানান, বিচার বিভাগ ও পুলিশ বিভাগে সংস্কার সবচেয়ে বেশি প্রয়োজন। এই দুই জায়গায় পরিবর্তনের জন্য কাজ করা হচ্ছে। বিচারব্যবস্থাকে ডিজিটালাইজেশনের আওতায় আনার উদ্যোগ চলছে। ইতোমধ্যে ঢাকা ও চট্টগ্রামের দুটি আদালতে ডিজিটাল ব্যবস্থার প্রয়োগ শুরু হয়েছে।
সংলাপে আইন উপদেষ্টা বলেন, “দেশে অনেক মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়, অহরহ অন্যায়ভাবে আটক করা হয়। এ ধরনের ভুয়া মামলা ও গ্রেপ্তার রোধে আমরা কাজ করছি। ব্যক্তিগত স্বার্থে অনেকেই মিথ্যা মামলা করে, যা আমরা খতিয়ে দেখছি।”
তিনি জানান, “সাংবাদিকদের বিরুদ্ধেও মামলা হয়েছে। ২৬৬ জন সাংবাদিকের নামে মামলা হয়েছে, কিন্তু গ্রেফতার হয়েছে মাত্র ১৫ জন। এখানে সরকার সরাসরি কিছু করতে পারে না। যারা মামলা করছে, পুলিশ তাদের থামাতে পারে না, যদি না প্রমাণ থাকে যে মামলা মিথ্যা।”
সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপার জামিন না পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “কে জামিন পাবেন, আর কে পাবেন না, এটি সম্পূর্ণ বিচারকদের এখতিয়ার। আইন মন্ত্রণালয় এ বিষয়ে কোনো নির্দেশনা দেয় না। বিচারকরা স্বাধীনভাবে কাজ করেন।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

