অপহরণ ও হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাংবাদিক মাহমুদুর

বিশেষ সংবাদ

হাসিনার পুত্র সজীব জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি ‘আমার দেশ পত্রিকা’র সাবেক সম্পাদক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেছে ঢাকা মহানগর আদালত।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মো: আস সামছ জগলুল হোসেনের আদালত সাংবাদিক মাহমুদুর রহমানের জামিন মঞ্জুর করেন।

একই মামলায় গত ২৯ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠান আদালত। ওই দিন সকাল ১০টার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ওই মামলায় আত্মসমর্পণ করেন সাংবাদিক মাহমুদুর রহমান। সেইসাথে আপিল শর্তে জামিনের জন্য আবেদন করেন তিনি। শুনানি শেষে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুল হক জামিন নামঞ্জুর করে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৩ সালের ১১ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজার আলাকার ‘আমার দেশ পত্রিকা’র কার্যালয় থেকে গ্রেফতার হন সাংবাদিক মাহমুদুর রহমান।

এরপর ২০১৬ সালের নভেম্বর মাসে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি লন্ডনে চলে যান। প্রায় সাড়ে ৫ বছর নির্বাসিত জীবন কাটানোর পর গত শুক্রবার (২৭ আগস্ট) তিনি দেশে ফেরেন।

এর আগে এই মামলায় ২০২৩ এর আগস্ট মাসের ১৭ তারিখে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: আসাদুজ্জামান নুর এ মামলার রায় দেন। এই রায়ে সাংবাদিক মো: শফিক রহমান এবং দৈনিক ‘আমার দেশ পত্রিকা’র সম্পাদক মাহমুদুর রহমানসহ মোট ৫ জনের ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিলো আদালত।

দণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সহ-সভাপতি মো: উল্লাহ মামুন, তার ছেলে মো: রিজভী আহাম্মেদ ওরফে সিজার ও যুক্তরাষ্ট্রের প্রবাসী ব্যবসায়ী মো: মিজানুর রহমান ভূঁইয়া। রায়ে আদালত অপহরণ চেষ্টার দায়ে আসামিদের ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১মাসের কারাদণ্ড দেন।

এর পাশা-পাশি হত্যার ষড়যন্ত্রের কারণে এ আসামিদের ২ বছরের কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড দেন। আসামিদের বিরুদ্ধে পৃথক ২টি ধারার সাজা একসাথে চলবে বলে রায়ে উল্লেখ করেছিলেন আদালত।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর ওই ছাত্রলীগ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির মর্যাদা বদলে যায়, এমন ধারণায় তিনি...

ইরানি শাসকদের হত্যা করা ‘মহান সম্মানের’ বিষয়: দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর সদস্যদের হত্যা করা তার জন্য “মহান সম্মানের” বিষয়।শুক্রবার (১৩ মার্চ) নিজের...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বাবার, ফেসবুকে আবেগঘন পোস্ট ভাইরাল

নেত্রকোনায় রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে এক ছাত্রলীগ নেতাকে নোটারি করে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার বাবা। এ ঘটনার পর...

আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু, বিএনপি এলে জিয়া—এমন চিন্তা করি না: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের সঙ্গে ইতিহাস বা ব্যক্তির...

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।...

সংসদে ‘নিরপেক্ষ আম্পায়ারিং’ করার অঙ্গীকার স্পিকার হাফিজ উদ্দিনের

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রিকেট...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের...