অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনেও অনড় জবি শিক্ষার্থীরা, দাবি না মানলে ফিরবেন না ক্লাসে

বিশেষ সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর কাকরাইল মসজিদের সামনে সকাল থেকেই আন্দোলনে যোগ দেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফেরার প্রশ্নই আসে না—এমন হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

তাদের প্রধান তিনটি দাবি হলো, ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন ও বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেটের অনুমোদন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। প্রতিশ্রুতি নয়, আমরা বাস্তবায়ন চাই।” কেউ কেউ আরও বলেন, “শুধু ক্যাম্পাস নয়, সারা দেশে আন্দোলন ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি আছে আমাদের।”

শিক্ষকদের পক্ষ থেকেও আসছে আন্দোলনের কঠোর বার্তা। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দিন জানান, বুধবার রাতে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে বৈঠক হলেও কোনো আশাব্যঞ্জক অগ্রগতি হয়নি। তিনি বলেন, “আমরা হতাশ। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজন হলে দেশজুড়ে ছড়িয়ে পড়বে এই প্রতিবাদ।”

এর আগের দিন (বুধবার), শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যমুনা অভিমুখে লং মার্চ শুরু করলে কাকরাইল মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। পরে সেখানেই দিনভর অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্র-শিক্ষকরা।

জবি শিক্ষার্থীদের এই আন্দোলন এখন শুধু ক্যাম্পাস সীমিত নেই, ছড়িয়ে পড়ছে জাতীয় পরিসরে। শিক্ষার্থীরা বলছেন, কেবল কথার আশ্বাস নয়, দাবি পূরণ হলেই তারা ক্লাসে ফিরবেন

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

প্রতারণার মামলায় জামিন পেলেন গায়ক নোবেল

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে পাঁচ...

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

ছোটপর্দা থেকে বড়পর্দায় এসে নিজের অবস্থান আরও শক্ত করেছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সুড়ঙ্গ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেকের পর এবারের ঈদে মুক্তি পাওয়া দম:...

জনপ্রিয়

অপরাধ

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার দিকে সংসদ ভবনের পঞ্চম তলায় স্পিকারের...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় এ ঘটনা...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (বিকেল) উপজেলার বনভেটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।...

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

জাতীয় সংসদ ভবনে শপথ নিয়েছেন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে নবনির্বাচিত দুই সংসদ সদস্য। রোববার (১২ এপ্রিল) বেলা ১২টার...

বগুড়ায় চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

বগুড়ার শাজাহানপুর উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে...

বগুড়ায় সাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার শাজাহানপুরে সাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তমা (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (বিকেল)...

শেরপুরে যুবদল নেতার বাড়িতে আগুন, ছাই হলো ৫০ লাখ টাকার সম্পদ

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি কক্ষবিশিষ্ট একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার...

পায়ুপথে ১২০০ ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা, কুমিল্লায় মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লায় অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় আব্দুল হাকিম নামে...

বগুড়া ও শেরপুরের বিজয়ী দুই এমপির গেজেট প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুরের দুটি আসনে...