মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে: রেজাউল করিম বাদশা

বিশেষ সংবাদ

একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ ১৭ বছর অপেক্ষা করেছে। তাই অবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকাল ৪টার দিকে শেরপুর আলিয়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিএনপি রাজপথে থেকে আন্দোলন করেছে। এই সময়ে দলের হাজার হাজার নেতা কর্মী হামলা মামলার শিকার হয়েছে। শত শত নেতা-কর্মী হত্যা ও গুম হয়েছে। এরই পথ ধরেই গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে।

তিনি আরও বলেন, শে হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো সক্রিয় আছে। তাদের প্রত্যেকটি অপকর্মের বিচার না করতে পারলে গণ-অভ্যুত্থানের আকাঙ্খা পূরণ হবে না। কিন্তু অন্তবর্তীকালীন সরকার অহেতুক বিতর্ক সৃষ্টি করে গণতন্ত্রের অগ্রযাত্রা বিলম্বিত করছে।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। কিন্তু আমাদের বিরুদ্ধে দেশে বিদেশে চক্রান্ত আরও সক্রিয় হয়েছে। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে।

তিনি অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে দ্রুত দেশে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান

ছবি : সংগৃহীত।

বিএনপির শেরপুর উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হেলালুজ্জামান লালু, গোলাম মাহাম্মদ সিরাজ, কেএম মাহবুবুর রহমান হারেজ, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমূখ।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বগুড়া সদরের...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে...

দীর্ঘ ১৯ মাস পর বগুড়ায় আ. লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দীর্ঘ প্রায় ১৯ মাস পর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।সোমবার (২৩...

বগুড়ায় পায়ে মাড়িয়ে সেমাই তৈরি, দুই কারখানাকে লাখ টাকা জরিমানা

বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে দুটি কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা...

বিজিবি কর্মকর্তার বাসা থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার

রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের অফিসার কোয়ার্টারের একটি বাসার বাথরুম থেকে বিবি হালিমা (১১) নামে এক...

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ বিষয়ে...

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতার জামিন

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে হুমকি দেওয়ার...

ছয় সিটিতে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক: গাজী আতাউর রহমান

ছয়টি সিটি করপোরেশনে বিএনপি-ঘনিষ্ঠ প্রশাসক নিয়োগকে গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী...