আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবেন সমন্বয়ক মাহিন সরকার

বিডিআর হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার দাবিতে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মাহিন সরকার নিজ ফেসবুক একাউন্টে একটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, বিডিআর হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা। বর্তমান সরকারের ৪ মাস পেরিয়ে গেলেও কমিশন গঠনে গড়িমসি করা দেশের সাধারণ জনগণের আকাঙ্ক্ষার প্রতি অবহেলা এবং প্রহসনের শামিল। ভুক্তভোগী পরিবারগুলোকে সঙ্গে মঙ্গলবার (১৭ ডিসেম্বর সকাল ১১টার দিকে এই কর্মসূচি পালন করা হবে।
মাহিনের এই ঘোষণার প্রতি সংহতি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পাশে আছি। বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। ওই পোস্টে তিনি ‘আইএমউইথমাহিন’ হ্যাশট্যাগও ব্যবহার করেছেন।
মাহিন সরকার আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে সকল সচেতন ছাত্র-নাগরিক’কে কেন্দ্রীয় শহীদ মিনারে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাতৃভূমি অথবা মৃত্যু এই মানসিকতা নিয়ে আমরা লড়াই করব।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

