আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বাংলাদেশে, জানাজা হয়েছে দিল্লিতে: হাসনাত আব্দুল্লাহ

রাজনীতির মঞ্চে আগুনঝরা ভাষণ, অভিযোগের তির ছুড়লেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আওয়ামী লীগের মৃত্যু হয়েছে বাংলাদেশে, জানাজা হয়েছে। আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়, এটি এখন শুধুই ‘সন্ত্রাসী সংগঠন’।
শনিবার (৩ এপ্রিল) সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজিত মহাসমাবেশে এই মন্তব্য করেন করেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চার দফা দাবিতে অনুষ্ঠিত এ জমায়েতে তার রাজনৈতিক বক্তব্যে উত্তাপ ছড়ায় ।
হাসনাত আব্দুল্লাহ বলেন, “ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ বাংলাদেশে মৃত। আর তাদের জানাজা পড়া হয়েছে দিল্লিতে।
তার ভাষায়, “এ দল একটি রাজনৈতিক শক্তি নয়, এটি একটি সন্ত্রাসী গোষ্ঠী। এ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, তবেই সংস্কারের শুরু হবে।”
তিনি বলেন, “আমরা তরুণ প্রজন্ম, শেষ রক্তবিন্দু দিয়েও হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।” তিনি দাবি করেন, ৫ আগস্টে দেশবাসী আওয়ামী লীগের ‘পুনর্বাসনকে’ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে।
ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে হাসনাত বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, তা তাদের সিদ্ধান্ত নয়—আমাদের সিদ্ধান্ত। আপনি ভুলে যাবেন না, আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি।”
বঙ্গবন্ধুর বাকশাল প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিলেন। তার সময়ে হাজারো জাসদ কর্মী নিহত হন, আর ৭৪ সালের দুর্ভিক্ষে ১৫ লাখ মানুষ প্রাণ হারান আওয়ামী দুর্নীতির কারণে।”
নারীবিষয়ক সংস্কার কমিশন প্রসঙ্গে এনসিপির এই বলেন, “অপ্রয়োজনীয় সংস্কার পাশ কাটিয়ে ধর্ম ও সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ নারী অধিকার নিশ্চিত করা হোক। আমরা চাই, ড. ইউনূস দ্রুত এই উদ্বেগগুলোর সমাধান দিন।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

