‘আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আন্দোলন আরও জোরদার হবে’: নুরুল হক নুর

আওয়ামী লীগকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে দলটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই প্রশ্নে কোনও আপস হবে না। বরং দাবি না মানলে আন্দোলনের মাত্রা আরও বাড়বে।
শনিবার (১০ মে) সকালে রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে তিনি এসব কথা বলেন। ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’ দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নুরুল হক নুর বলেন, “ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এটি এখন জাতীয় নিরাপত্তার বিষয়। কোনো অন্তর্বর্তী সরকারকে আর সুযোগ দেওয়া হবে না।” তিনি প্রশ্ন তোলেন, “ছাত্র প্রতিনিধিরা সরকারে থেকেও এতদিন কেন এই নিষিদ্ধকরণের পদক্ষেপ নেয়নি?”

বিক্ষোভ শেষে দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল একটি স্বারকলিপি দিতে প্রধান উপদেষ্টা কার্যালয় যমুনায় যাবে বলেও জানান তিনি।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “এই সরকারের নয় মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। সরকার একদিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করছে, অন্যদিকে বিচারের নামে নাটক করছে। আমরা জনগণের পক্ষ থেকে স্পষ্ট করে বলছি, আওয়ামী লীগ আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না।”
আন্দোলনকারী জানিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে তারা রাজপথে থাকবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ: তথ্য উপদেষ্টা

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

