আওয়ামী লীগ নেতাসহ দুই শতাধিক মৎস্য ব্যবসায়ীর এনসিপিতে যোগদান

বিশেষ সংবাদ

মাদারীপুরের রাজৈরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় নেতা ও মৎস্য ব্যবসায়ী সমিতির দুই শতাধিক সদস্য।

শনিবার (১৭ মে) দুপুরে উপজেলার টেকেরহাট বন্দরে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন যোগদানকারীদের। এতে আওয়ামী লীগের খালিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও টেকেরহাট মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হাওলাদার, রাজৈর পৌরসভার সাবেক কাউন্সিলর রাহিম হাওলাদারসহ অনেকে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

অনুষ্ঠানে রাজৈর উপজেলা এনসিপির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মহাসিন ফকির, জাবের হাওলাদার, আজগর শেখ, তরিকুল ইসলাম, মাছ ব্যবসায়ী বাচ্চু বাঘা, রাজিব বাঘা ও মনির ফকির।

যোগদানের পর বক্তব্যে আমিনুল হাওলাদার বলেন, “আমি আগেই আওয়ামী লীগ ত্যাগ করেছি। আমার সন্তানরাও ঢাকায় ছাত্র আন্দোলনে যুক্ত ছিল। এনসিপির সৎ অবস্থান ও কর্মসূচি আমাকে মুগ্ধ করেছে। তাই দলবদলের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা মৎস্য ব্যবসায়ী সমিতির সবাই মিলে এনসিপিকে শক্তিশালী করব, দুর্নীতিবিরোধী লড়াইয়ে পাশে থাকব।”

এনসিপির রাজৈর উপজেলার প্রতিনিধি মহাসিন ফকির বলেন, “আমাদের কর্মসূচি ও সততার কারণেই এত বড় একটি দল আমাদের সঙ্গে যুক্ত হলো। এটা আমাদের জন্য প্রেরণাদায়ক।”

এনসিপির আরেক নেতা জাবের হাওলাদার বলেন, “দেশ স্বাধীন হয়েছিল কারও গোলামি করার জন্য নয়। আজ যারা চাঁদাবাজি, দখলদারিত্ব আর নির্যাতনের রাজনীতি করছে, তাদের বিরুদ্ধে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করছি।”

তিনি দাবি করেন, টেকেরহাট বাজারে বিএনপি-ঘনিষ্ঠ একটি প্রভাবশালী মহল মাছ ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ২০০-২৫০ টাকা করে চাঁদা নিচ্ছে। সরকারি টোলঘর না থাকায় তারা রাস্তার ওপর জোর করে দোকান বসিয়ে টাকা তুলছে। এতে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন। এনসিপি এসবের প্রতিকার চায়।

সূত্র: কালের কণ্ঠ

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং সেটে সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন। রাফাত মজুমদারের পরিচালনায় একটি ঈদ নাটকের...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

জনপ্রিয়

অপরাধ

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব ও তাঁর পরিবারের আর্থিক তথ্য জনসমক্ষে...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায় শেরপুর উপজেলা সহকারি প্রধান শিক্ষক সমিতি...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উজিরপুর উপজেলার ইচলাদী এলাকার...

বিএফআইইউর তলবের পর নিজের ও পরিবারের ব্যাংক হিসাবের তথ্য দিলেন আসিফ মাহমুদ

অন্বেষণ ডেস্ক : বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তলব করার পর সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব...

রেজাউল হক সভাপতি ও মোজাফ্ফর আলী সম্পাদক: শেরপুরে নতুন শিক্ষক কমিটি

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার শেরপুরে বাংলাদেশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমিতির সাংগঠনিক নির্দেশনায় ও কাঠামোর আওতায়...

বাড়ি ফেরা হলো না প্রান্ত মণ্ডলের: মহাসড়কে ঝরল ফায়ার সার্ভিস কর্মীর প্রাণ

ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কে এক মর্মান্তিক দুর্ঘটনায় ফায়ার সার্ভিস সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে...

সরকারি গাছ কেটে বিক্রির ঘটনায় তোলপাড়, কাঠ উদ্ধার করলেন ইউএনও

অন্বেষণ ডেস্ক : দিনাজপুরের নবাবগঞ্জে প্রকাশ্য দিবালোকে একটি বাজারের সরকারি গাছের ডাল কেটে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয়...

শুটিংয়ে সহশিল্পীকে মারধরের অভিযোগ, মুখ খুললেন তানজিন তিশা

অন্বেষণ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অবশেষে শুটিং...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা...