আজ রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত করার ঘোষণা হাসনাতের

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে আজ (বুধবার ৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ছাত্র সমাজের উদ্দেশে লাইভে বক্তব্য দেওয়ার কথা সাবেক এই প্রধানমন্ত্রীর। এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ দেশে ফ্যাসিবাদের তীর্থভূমি ধ্বংস করে দেওয়া ঘোষণা দিয়েছেন।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ ভেরিফাইড ফেসবুক একাউন্টে দেয়া এক পোস্টে এই এমন মন্তব্য করেন তিনি।

ওই পোস্টে হাসনাত লিখেছেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।

জানা গেছে, আজ রাতে ছাত্রসমাজের উদ্দেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দেবেন বলে ঘোষণা দিয়েছেন। তার এই বক্তব্য দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
অন্যদিকে, গণ-অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীর ও অনলাইন অ্যাকটিভিস্টরা ঘোষণা দিয়েছেন, ঠিক যে সময়ে শেখ হাসিনা বক্তব্য দেয়া শুরু করবেন, ঠিক তখনই ধানমন্ডির ৩২ নম্বরের ভবনে ভাঙচুর চালানো হবে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

৮ থেকে ২৯ অক্টোবর দেশব্যাপী ইলিশ ধরা নিষিদ্ধ

ইউপি নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী যেটা বলেছেন সেটাই শিরোধার্য: ইসি সচিব

