আন্দোলনে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চাইলেন আইজিপি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত প্রত্যেক পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) পুলিশ সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ ও ক্ষমা চান তিনি।
আইজিপি বাহারুল আলম বলেন, আন্দোলনে যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই আন্দোলনের সময় বিগত সরকারের স্বার্থরক্ষায় পুলিশের কতিপয় কর্মকর্তারা বাড়াবাড়ি ও আইনভঙ্গ করেছেন। অনেক নিরপরাধ পুলিশ সদস্যও নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, আইনি সেবা প্রত্যাশী জনগণের সঙ্গে পুলিশ সদস্যদের বিনয়ী আচরণ করতে হবে। অপরাধ সংঘটিত হলে পুলিশ কাজ করবে, তল্লাশিও চালাবে বলেও জানান তিনি।
বর্তমান সরকার পুলিশ সংস্কারের উদ্যোগ নিয়েছেন বলে উল্লেখ করে আইজিপি বলেন, পুলিশ সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করলে পুলিশ বাহিনী প্রকৃত অর্থেই জনবান্ধব হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

