আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন,আমরা বিদেশে বন্ধু চাই, প্রভু নয়, এই বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। কেউ আমাদের দিকে চোখ তুলে তাকাবে, এটা আমরা হতে দেব না। বাংলাদেশ মাথা উঁচু করে সসম্মানে থাকবে। দেশ নিয়ে কাউকে ষড়যন্ত্র করতে দেওয়া হবে না।
শুক্রবার (০৩ জানুয়ারি) সকাল বেলা ১১টার দিকে নাটোর শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনিএসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের বাংলাদেশ, তবে এটার জন্য আমাদের সবাইকে লড়াই করতে হবে। তাহলেই আমরা সত্যিকারের স্বাধীন দেশের নাগরিক হতে পারব। সাম্যের বাংলাদেশ গঠনে বাংলাদেশ জামায়াত ইসলামী মানুষের দোয়া, ভালোবাসা, পরামর্শ ও ইতিবাচক সমালোচনা প্রত্যাশা করে।
নাটোর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. মীর নুরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও জামাতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মো:শাহাবুদ্দিন প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

