আমার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে ধরিয়ে দিন: আইন উপদেষ্টা

আইন এবং প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান উপদেষ্টা ড. মো: আসিফ নজরুল বলেছেন, ‘আমার কথা বলে যদি কেউ চাঁদা কিংবা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে তাহলে তাকে পুলিশে ধরিয়ে দিন।
সেইসাথে মামলাও করবেন। আর সেই মামলার কপি সরাসরি আমার ফেসবুক পেজে পাঠিয়ে দেবেন। অবশ্যই চেষ্টা করবো এসকল কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার।’
শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজের ফেসবুক পেজে সরাসরি লাইভে এসব কথা বলেছেন তিনি।
উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আমি সরকারে আসার আগে ও পরে বহু মানুষ অনুরোধ করে আমার সাথে ছবি তুলেছেন। আর এখন শুনছি এসব ছবি দেখিয়ে অনেকে অবৈধ সুবিধা আদায় করছেন। এরসাথে চাঁদা আদায় করারও চেষ্টা করছেন। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেছেন, যারা এসব কাজ করছেন কিংবা চেষ্টা করছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি দিচ্ছি। এদেশের মানুষের সাথে কোনও রকম অন্যায় করবেন না।
কোনো অবস্থাতেই আমাদের কারো নাম ব্যবহার করবেন না। আমাদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি এবং অবৈধ সুবিধা আদায় কিংবা কোনো ধরনের হুমকি দেয়া থেকে বিরত থাকবেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

