আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ছয়জনের মৃত্যু

সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টম্বর) মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের সীমের খাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, এমারুল মিয়া (৪৫), তার স্ত্রী পলি আক্তার (৩৫), এ দম্পতির সন্তান পলাশ মিয়া (১০), ফরহাদ মিয়া (৮), ওমর ফারুক (৩) মেয়ে ফাতেমা আক্তার (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১২টার দিকে হাওরে মাছ শিকার শেষে নিজ বাড়িতে ফেরার পথে উপজেলার সীমের খাল গ্রামের বাসিন্দা জেলে সাইফুল ইসলাম (৫০) সরকারি আশ্রয়ণ প্রকল্পের এমারুল মিয়ার বসতঘরের ভেতরে আগুন দেখতে পান। পরে সাইফুলের চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে আসেন। এরপর তারা আগুন নেভানোর চেষ্টা করেন।

এসময় এমারুল মিয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়। ততক্ষণে এমারুল মিয়ার বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে আজ সকালে ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ, ধর্মপাশার (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন ও ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জানান, গতকাল রাত দুইটার পর আমরা খবরটি জানতে পেরেছি। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে গিয়ে একই পরিবারের ছয়জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পুড়ে ছাই হয়ে গেছে চেনার কোনও উপায় নেই।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ কারণ জানানো হবে। তবে কী কীভাবে এ ঘটনা ঘটেছে, তা এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। এ ঘটনার রহস্য উদ্ঘাটনের তদন্ত চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

কলকাতায় হোটেলে আগুনে বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু, ইজারাদার গ্রেপ্তার, আটক দুই কর্মী

সৌদি আরবে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

