আ.লীগের মাথা পালিয়েছে, লেজ রয়ে গেছে: আমানউল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়োর উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমান বলেছেন, দেশে নতুন নতুন বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। আ.লীগের মাথা পালিয়েছে, লেজ কিন্তু পালায় নাই।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের হযরতপুরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, শেখ হাসিনা গত ১৬ বছর ধরে জোর করে ক্ষমতায় ছিলেন। শেখ হাসিনা বলেছিলেন তিনি পালান না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। তার দলীয় নেতাকর্মীদের দিকেও তাকাননি তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা রয়ে গেছে। তারা বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আ.লীগের মাথা পালাইছে, কিন্তু লেজ পালায় নাই। আমাদের সবাইকে সব সময় সজাগ থাকতে হবে। তারা যেন দেশে কোনও বিশৃঙ্খলা তৈরি করতে না পারে।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছর আপনারা অনেক কষ্ট করেছেন। আপনারা অনেক মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। কারাবন্দি থেকেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬ বছরের আন্দোলন সংগ্রাম ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে পূর্ণতা পেয়েছে। দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। কেরানীগঞ্জকে মডেল শহর হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

