শেরপুরে

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, নানা অভিযোগ তদন্তাধীন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নুরনবী মন্ডলের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের সকল সদস্য তাকে অপসারণের দাবি জানিয়েছেন। এ নিয়ে গত ১৫ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ইউপি নির্বাচিত চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ মামলাজনিত কারণে পলাতক থাকায় ২০২৪ সালের ৫ আগস্ট প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে মো. নুরনবী মন্ডল দায়িত্ব গ্রহণ করেন

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ট্যাক্স আদায়ের অর্থ আত্মসাৎ, টিসিবি কার্ড ও ভাতা প্রদানে স্বজনপ্রীতি এবং আর্থিক সুবিধা গ্রহণ, পরিষদের সিদ্ধান্ত উপেক্ষা করে ব্যক্তিগত ইচ্ছায় কাজ করা, পরিষদের কার্যক্রমে অনিয়ম এবং সেবা প্রার্থীদের প্রতি খারাপ আচরণের মতো গুরুতর অভিযোগে জড়িয়ে পড়েন। এছাড়া নিয়মিত পরিষদে উপস্থিত না থাকা ও গ্রাম আদালত পরিচালনায় ঘুষ গ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে তোলা হয়েছে।

অভিযোগের ভিত্তিতে গত ১৪ জানুয়ারি ইউনিয়ন পরিষদের কার্যনির্বাহী সভায় সদস্যরা সর্বসম্মতিক্রমে নুরনবী মন্ডলের প্রতি অনাস্থা প্রস্তাব পাস করেন। পরের দিন সদস্য মো. আবু হাসানের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। পাশাপাশি সদস্যরা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর অধীনে প্যানেল চেয়ারম্যান-২ আবু হাসানকে চেয়ারম্যানের দায়িত্ব প্রদানের আবেদন করেন।

এ প্রসঙ্গে ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোছা. আনজু মনোয়ারা জানান, নুরনবী মন্ডল দায়িত্ব পালনে অযোগ্য এবং পরিষদের কার্যক্রমে সদস্যদের মতামতের কোনো গুরুত্ব দেন না। প্যানেল চেয়ারম্যান-২ আবু হাসানও দাবি করেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আর্থিক অনিয়মসহ নানা অসদাচরণের মাধ্যমে পরিষদের কার্যক্রম ব্যাহত করেছেন।

অভিযোগ সম্পর্কে মো. নুরনবী মন্ডল বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি পরিষদের সব কাজ সদস্যদের সঙ্গে পরামর্শ করেই করেছেন বলে দাবি করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত প্রক্রিয়া শেষে এ ঘটনার সুরাহা হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...