এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৭.৭৮

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছরে পাসের হার ৭৭.৭৮ শতাংশ। সকল বোর্ডের ফলাফল একসাথে প্রকাশ করা হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে এই ফলাফল প্রকাশ করা হয়েছে।
গত ৩০ জুন এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৭টি পরীক্ষা শেষ হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এ কারনে পরীক্ষা স্থগিত করা হয়। এরপর প্রথমে ১১ আগস্ট এবং পরবর্তীতে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়।
তবে আগস্ট মাসে সচিবালয়ের ভিতরে ঢুকে পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে স্থগিত পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হয়, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় যে কয়টি বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে, সেগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল প্রকাশ করা হবে।
আর যে বিষয়গুলোর পরীক্ষা বাতিল হয়েছে, সেগুলোর ফল প্রকাশ করা হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে। বিষয় ম্যাপিংয়ের জন্য একটি নীতিমালা রয়েছে।
এ প্রক্রিয়ায় ১ জন পরীক্ষার্থী এসএসসিতে ১টি বিষয়ে যত নম্বর পেয়েছিলো, এইচএসসিতে যদি সে বিষয় থাকে তাহলে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনায় নেয়া হবে। আর এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় যদি বিষয়ের ভিন্নতা থাকে তাহলে ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফল প্রকাশ করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

