কক্সবাজারে হোটেল থেকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ফোন চুরি

কক্সবাজারে একটি আবাসিক হোটেলে অবস্থানকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন চুরি হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের কলাতলী এলাকার কক্স সিলিটন নামের একটি হোটেল থেকে তার ফোনটি চুরি হয়।
জানা গেছে, কক্সবাজারের পেকুয়া ও চকরিয়ায় শহীদ পরিবারের সঙ্গে দেখা করতে গতকাল বুধবার কক্সবাজারে আসেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে আজ ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন তিনি। সভায় যোগ দেয়ার আগে তিনি কক্সবাজারের কক্স সিলিটন হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় সেখানে থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি চুরি হয়।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আজ দুপুরে দিকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার স্মার্ট ফোনটি চুরি হয়েছে। পুলিশ ফোনটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ছাত্র-জনতার আলোচনা সভায় যোগদানের জন্য হোটেল কক্ষ থেকে বের হওয়ার আগে তার ফোনটি হারিয়ে যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

