কারাগারের শৌচাগারে পড়ে গিয়ে হাসপাতালে ভর্তি সাবেক এমপি লতিফ

চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ কারাগারের শৌচাগারে পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। পরে তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) সন্ধ্যার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডিভিশন ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে।
কারাগার সূত্রে জানা গেছে, এম এ লতিফ কারাগারের ডিভিশন ওয়ার্ডে থাকতেন। শৌচাগারে পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। এসময় তার নাক দিয়ে রক্ত পড়ছিলো। এম এ লতিফকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।
চমেক হাসপাতালের চিকিৎসকরা জানান, কারাগারের শৌচাগারে পিছলে পড়ে গিয়ে এম এ লতিফ মাথায় আঘাত পান বলে জানিয়েছেন কারাগার কর্তৃপক্ষ। তিনি চিকিৎসাধীন রয়েছেন। সিটি স্ক্যান করে ব্রেইনে একটু সমস্যা পাওয়া গেছে।
উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী মাজার এলাকা থেকে গত ১৭ আগস্ট এম এ লতিফকে গ্রেপ্তার করেন ডবলমুরিং থানা পুলিশ। পরে তাকে ডবলমুরিং থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরাধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহতের মামলাসহ ১২টি মামলা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

