কুমিল্লার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের সময় ৪৪০ কেজি ইলিশ জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের শশীদল এলাকার মনোরা নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজহারুল ইসলাম বলেন, জব্দকৃত ইলিশ বিজিবির নিয়ম অনুযায়ী নিলামে বিক্রি করা হয়।
বিজিবি জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্স ফেলে পালিয়ে যায়। পরে সেই বাক্স থেকে ৪৪০ কেজি ইলিশ পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৬৮ হাজার টাকা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

