খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন, এখন জনগণ আপনাকে দেশছাড়া করেছে: আলাল

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন, এখন দেশের মানুষ আপনাকে দেশছাড়া করেছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবে সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে কাজ করার আহ্বান জানিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য প্রশ্ন রাখেন, আগে সংসার নাকি আগে সংস্কার? মানুষের তো এখন সংসারই চলে না। বাজার সিন্ডিকেট কেন ভাঙতে পারেন না? সরকার।

দলীয় নেতাকর্মীদের নামে থাকা রাজনৈতিক মামলাগুলো তুলে নেয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমান সরকারের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করে বিএনপি। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা রায় দেয়া হয়েছিল। আর এই কাজে যারা সহযোগিতা করেছেন তাদের আওয়ামী লীগ পুরস্কৃত করেছিল।
শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন, এখন দেশের মানুষ আপনাকে দেশছাড়া করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

