গণঅভ্যুত্থানের সাথে বেঈমানি করলে ড. ইউনূসকেও ছাড় দেয়া হবে না

গণঅভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করলে ড. ইউনূসকেও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
তিনি আরো বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটি নির্ধারিত হবে তাদের কাজের মাধ্যমে। সম্পর্ক ভালো রাখতে হলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। বাংলাদেশের মানুষ তার বিচার করবে।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সারজিস।
তিনি বলেন, গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তি দেওয়ার বদলে বদলি করে নতুন পোস্টিংয়ের তদবির চলছে। মামলা বাণিজ্যের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন সব কর্মকর্তারা জড়িত হচ্ছে।
শেখ মুজিবের হত্যার বিচার করার জন্য কবর থেকে মরদেহ তোলার প্রয়োজন না হলে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের শহীদদের মরদেহ কেনো তুলতে হবে? আর কোনো শহীদের মরদেহ কবর থেকে তুলতে দেয়া হবে না বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

