গাংনীতে কৃষিপণ্য ও অস্ত্রসহ ইউপি সদস্য আটক

মেহেরপুরের গাংনীতে কৃষিপণ্য, শুটারগান, ২ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও সরকারি অনুদানের কম্বল, শাড়ী এবং টিসিবির পণ্যসহ আজমাইন হোসেন টুটুল নামের এক ইউপি সদস্যকে আটক করেছে যৌথবাহিনী।
রবিবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলা গ্রামের নিজ বাসা থেকে আজমাইন হোসেন টুটুলকে আটক করা হয়েছে।
জানা যায়, উপজেলার ধলা গ্রামের মেম্বর আজমাইন হোসেন টুটুলের বাড়ীতে কৃষিপণ্য, অবৈধ অস্ত্র ও সরকারি ত্রাণের বিভিন্ন মালামাল এবং টিসিবির বিপুল পরিমাণ মালামাল রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের দায়িত্বরত সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। এসময় প্রথামিক জিজ্ঞাসাবাদে তার দেয় তথ্য মতে দেশীয় অস্ত্র, ১টি শুটার গান, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ সরকারি মালামাল উদ্ধার করা হয়।
গাংনীতে কৃষিপণ্য ও অস্ত্রসহ ইউপি সদস্য আটকের বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ধলা গ্রামের মেম্বর টুটুলকে তার নিজ বাড়ী থেকে অস্ত্র ও সরকারি মালামালসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

