মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

গাজীপুরের কোনাবাড়ীর রাস্তার পাশ থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার

বিশেষ সংবাদ

গাজীপুরের কোনাবাড়ীর রাস্তার পাশ থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে মহানগরীর কোনাবাড়ী থানাধীন আমবাগ পশ্চিম এলাকার আকসা মসজিদের গলির ভেতর রাস্তার পাশ থেকে মোছা: আছিয়া বেগম (৩৪) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আছিয়া বেগম টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার চাকুরিয়া হাওল ভাঙ্গা গ্রামের মো: আমির হোসেনের মেয়ে।

স্থানীয় লোকজন জানান, আকসা মসজিদের গলির ভেতরে মো: শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি ময়লা ফেলতে গেলে ওই নারীর মরদেহ দেখতে পায়। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানা পুলিশ। তার গলায় আঘাতের চিহ্ন ছিল এবং মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। ওই নারীর গায়ে আকাশি রঙের একটি জ্যাকেট পরা ছিল।

গাজীপুরের কোনাবাড়ীর রাস্তার পাশ থেকে নারীর রক্তাক্ত লাশ উদ্ধার এ বিষয়ে, কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে পুলিশ গিয়ে অজ্ঞাত পরিচয় হিসাবে নারীর মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এরপরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নিহতের আঙুলের ছাপ ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র দিয়ে তাঁর পরিচয় শনাক্ত করেছে। এ বিষয়ে তদন্ত চলছে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে দুটি কারখানাকে মোট ৩ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা...

উপনির্বাচনের কারণে বগুড়ায় আসছেন না তারেক রহমান

বগুড়া সদর আসনের উপনির্বাচনের কারণে নির্ধারিত সফর বাতিল করেছেন তারেক রহমান। ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের একটি কর্মসূচিতে অংশ নিতে আগামী ১০ মার্চ বগুড়া সফরের কথা...

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

দেশের স্বর্ণবাজারে দফায় দফায় মূল্যবৃদ্ধির ধারা থামছেই না। টানা ছয় দফা বাড়ানোর ফলে ভরিতে স্বর্ণের দাম মোট বেড়েছে ২১ হাজার ৮৭০ টাকা। সবশেষ সমন্বয়ের...

ল্যাট্রিনের ভেতরে তৈরি হচ্ছিল সেমাই, বগুড়ায় ২ প্রতিষ্ঠানকে বড় অংকের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে দুটি কারখানাকে মোট ৩...

উপনির্বাচনের কারণে বগুড়ায় আসছেন না তারেক রহমান

বগুড়া সদর আসনের উপনির্বাচনের কারণে নির্ধারিত সফর বাতিল করেছেন তারেক রহমান। ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের একটি কর্মসূচিতে অংশ নিতে...

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

দেশের স্বর্ণবাজারে দফায় দফায় মূল্যবৃদ্ধির ধারা থামছেই না। টানা ছয় দফা বাড়ানোর ফলে ভরিতে স্বর্ণের দাম মোট বেড়েছে...

খামেনির পর তার স্ত্রীও মারা গেছেন?

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী খোজাস্তেহ বাঘেরজাদেহ আর বাঁচতে পারলেন না, এমন দাবি করেছে পরিবার ও...

শেরপুরে যৌতুকের দাবিতে গৃহবধূর পিঠে গরম তেল, স্বামী গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর ও শাশুড়ি কর্তৃক...

শেরপুরে কেমিক্যাল কোম্পানির চাঁদাবাজি মামলায় প্রভাষকসহ গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে এস আর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির দায়ের...