গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় ‘স্ত্রীর হাতে’ ইমাম খুন

সিলেটের গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় ১ম স্ত্রীর হাতে স্বামী মো: মাওলানা রুহুল আমীন (৩৭) নামের এক ইমাম খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইমামের প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে (৪০) আটক করেছে থানা পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হিলালপুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুহুল আমীন সিলেটের কানাইঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লামা ডেমি গ্রামের মো: শহীদুর রহমানের ছেলে। তিনি হিলালপুরের একটি মসজিদের ইমামের দায়িত্বে ছিলেন।
জানা গেছে, শুক্রবার (১৮ অক্টেবর) রাতের কোনও একসময় স্ত্রী নাদিয়া স্বামী রুহুল আমীনকে অচেতন করেন। পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করেন। হত্যার পর মরদেহটি খাটের নিচে লুকিয়ে রাখেন তিনি। এরপর শশুর বাড়ি গিয়ে তাদের জানান, তার স্বামীকে স্ত্রী নাদিয়া খুঁজে পাচ্ছেন না। পরে শনিবার (১৯ অক্টেবর) বিকেলের দিকে এলাকাবাসী বাসার খাটের নিচ থেকে রুহুল আমীনের মরদেহ উদ্ধার করে। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্ত্রী নাদিয়া বেগমকে আটক করে।
গোলাপগঞ্জে দ্বিতীয় বিয়ে করায় ‘স্ত্রীর হাতে’ ইমাম নিহত বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো: আব্দুল নাসের বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইমামের প্রথম স্ত্রী নাদিয়া বেগমকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে অন্য কোনো ভাতার তুলনা চলে না: ফজলুর রহমান

গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর

ও হাসিনা, গেছোস কি না ভুইলা আমারে?: শেখ হাসিনাকে ব্যঙ্গ করে আম্মারের গান

জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

