গ্রেপ্তারের ১০ দিনের মধ্যে জামিন পেলেন বরিশাল ছাত্রলীগের সভাপতি

গ্রেপ্তারের ১০ দিনের মধ্যে জামিন পেয়েছেন বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: হেমায়েত উদ্দিন সুমন সেরনিয়াবাত। এসব তথ্য নিশ্চিত করেছেন বরিশাল আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মোহাম্মদ আবু তাহের সুমন সেরনিয়াবাতকে জামিন দেন। গত ২৪ সেপ্টেম্বর ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর গ্রেপ্তারের ১০ দিন পর তিনি জামিন পান।
এর আগে, একই মামলায় গ্রেপ্তার হন শেখ হাসিনা সরকারের সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক শামীম। তিনি বরিশাল সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়াও ওই মামলার আসামি ৯ জন কাউন্সিলরসহ মোট ২১ জন আদালতে আত্মসমর্পণ করলে এদের মধ্যে ২০ জনকে কারাগারে পাঠানো হয়। একজন কাউন্সিলর অসুস্থ থাকায় তাকে জামিন দিয়েছেন আদালত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

