গ্রেপ্তারের ২ দিন পরই কারামুক্ত সাবেক মন্ত্রী সাবের হোসেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের হওয়া রাজধানীর পল্টন থানার ২ এবং খিলগাঁও থানার ৪ মামলায় গ্রেপ্তারের দুই দিন পর জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
মঙ্গলবার (০৮ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আলাদা ২ আদালত এসব মামলায় সাবের হোসেনের জামিন মঞ্জুর করেন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আদালতের হাজতখানা থেকে মুক্তি পেয়েছেন তিনি।
সাবের হোসেনের আইনজীবী মো: মোর্শেদ হোসেন শাহীন জানিয়েছেন, অসুস্থ থাকায় সাবের হোসেনকে জামিন দিয়েছে আদালত। আরিকদিকে বিএনপিপন্থী আইনজীবীরা জানান, অসুস্থতার কথা বলে ম্যাজিকাল কারণে গ্রেপ্তারের ২ দিন পরেই তাকে জামিন দেয়া হয়েছে।
এদিকে সোমবার (০৭ অক্টোবর) বিএনপি কার্যালয়ে পুলিশের অভিযানে গুলি লেগে মো: মকবুল নামের বিএনপি’র এক কর্মী নিহতের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবের হোসেনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এর আগে রবিবার (০৬ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়ে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

