ঘুসের দিকে কেউ হাত বাড়ালে সেই হাত ভেঙে দেয়া হবে: জামায়াত আমির

বিশেষ সংবাদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, এই দেশে মানুষ বিচার পায় না। ঘুসের রমরমা বাণিজ্য হয়। তবে আমরা এমন বিচারব্যবস্থা নিশ্চিত করতে চাই, যেখানে রাষ্ট্রের কোনও বিচারক বা কোনও সরকারি কর্মকর্তা-কর্মচারী ঘুসের টাকার দিকে হাত বাড়ানোর দুঃসাহস দেখাবে না। কেউ যদি ঘুসের দিকে হাত বাড়ায় তাহলে সেই হাত ভেঙে অবশ করে দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মাগুরার নোমানী ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনার সুযোগ পেলে মানবিক সরকার গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

ঘুষ আর দুর্নীতিমুক্ত দেশ গঠনের কথা বলে ডা. শফিকুর রহমান বলেন, আমরা এমন একটি দেশ চাই যেখানে সাংবাদিক ভাইয়েরা নির্ভয়ে বলবে তুমি কালো, তুমি সাদা। আমরা সেই স্বাধীনতা নিশ্চিত করতে চাই। ঘুষ এবং দুর্নীতি এই দুটিই সমাজের ক্যান্সার। এই ক্যান্সার দূর করতে না পারলে কেউ স্বপ্নের বাংলাদেশ গড়তে পারবে না।

অতীতে জামায়াত ইসলামী কখনও চাঁদাবাজি করেনি বলে দাবি করে জামায়াতের আমির বলেন, আমরা আপনাদের জানাচ্ছি অতীতে আমরা কখনও চাঁদাবাজি করি নাই। এখনও করছি না। আর ভবিষৎতেও খনও আমরা করবো না। আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনার সুযোগ দেন, এই দেশে আমরা কাউকে চাঁদাবাজি করতে দেবো না। আমরা দখলবাজি চালাই না, আর ভবিষৎতেও কাউকে দখলবাজি চালাতে দেওয়া হবে না।

জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসেন, যশোর- কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য আবদুল মতিন, ড. আলমগীর বিশ্বাস, মাওলানা আজিজুর রহমান ও শহীদ মিঠু বিশ্বাস মারুফের বাবা মোহাম্মদ শাহজাহান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।বুধবার...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

শেরপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল হাইওয়ে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে শেরপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার...

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়েছি, এতে জাতীয়ভাবে একমত থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের দায়মুক্তি (ইনডেমনিটি) দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। এ বিষয়ে জাতীয়ভাবে সম্মত...

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর...

শেরপুরে অটোভ্যানসহ এক কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) বিকেলে...

ঈদে মহাসড়কে নিরাপদ যাতায়াত ও শৃঙ্খলা নিশ্চিতে শেরপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-রংপুর মহাসড়কে আইনশৃঙ্খলা বজায়...

লক্কর-ঝক্কর বাস ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: ডিএমপি কমিশনার

রাজধানীর সড়কে ফিটনেসবিহীন বা ‘লক্কর-ঝক্কর’ বাস চলাচল বন্ধে মোবাইল...