শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

চলন্ত বাসে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, চালক আটক

বিশেষ সংবাদ

ঢাকা থেকে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাসচালক ও হেলপারের বিরুদ্ধে। সিলেট-নবীগঞ্জ রুটে ‘মা এন্টারপ্রাইজ’ নামের বাসটিতে এ ঘটনা ঘটে। রাতভর অভিযান চালিয়ে রাতভর ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার এবং বাসচালক সাব্বির মিয়াকে (২৭) আটক করেছে সেনাবাহিনী ও পুলিশ। তবে অভিযুক্ত হেলপার লিটন মিয়া পলাতক রয়েছেন।

রোববার (১৫ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ছালামতপুর এলাকা থেকে বাসচালককে আটক এবং ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী কিশোরী বানিয়াচং উপজেলার বাসিন্দা। ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন তিনি। ঘটনার দিন ফার্মগেট থেকে ‘বিলাস পরিবহন’ নামের একটি বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন। তার নামার কথা ছিল শায়েস্তাগঞ্জে, তবে বাসে ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট পর্যন্ত চলে যায়।

সেখানে পৌঁছে ফের বাড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন কিশোরী। সিলেট থেকে ‘মা এন্টারপ্রাইজ’ নামের একটি বাসে নবীগঞ্জ হয়ে বানিয়াচং যাওয়ার উদ্দেশ্যে ওঠেন তিনি। পথে যাত্রীরা একে একে নেমে যাওয়ায় শেরপুর এলাকায় এসে তিনি একা পড়ে যান বাসে।

এই সুযোগে বাসের হেলপার লিটন মিয়া প্রথমে এবং পরে বাসচালক সাব্বির মিয়া কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ। একপর্যায়ে বাসটি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় পৌঁছালে সাহস করে চিৎকার শুরু করেন কিশোরী। আশপাশের লোকজন তার চিৎকারে সাড়া দিয়ে দ্রুত সেনাবাহিনী ও পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানা-পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ছুটে এসে স্থানীয়দের সহায়তায় বাস আটক করে। বাসচালককে গ্রেফতার এবং কিশোরীকে উদ্ধার করা হয়। তবে হেলপার লিটন মিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী ও পুলিশ বাসচালককে আটক করেছে এবং ভিকটিমকে উদ্ধার করেছে। আটক ব্যক্তির পরিচয় যাচাই চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।’

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামি বাংলাদেশ-এর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার (১৩...

বিএনপি ফেরাতে চাইলে নেতাকর্মীদেরও দলে নিতে হবে: রুমিন ফারহানা

বিএনপি যদি তাকে দলে ফেরাতে চায়, তাহলে তার সঙ্গে থাকা নেতাকর্মীদেরও দলে নিতে হবে—এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২...

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার...

ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামি...

পাথরঘাটায় তরুণকে কুপিয়ে হাত বিচ্ছিন্নের জেরে হামলাকারীকে পিটিয়ে হত্যা

অন্বেষণ ডেস্ক : বরগুনার পাথরঘাটায় হামলাকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক যুবকের হাত বিচ্ছিন্ন করে ফেলার ঘটনার জের...

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

অন্বেষণ ডেস্ক : দীর্ঘ তিন দশক পর রাজনৈতিক পটপরিবর্তনের...

নির্বাচনের জেরে চাঁদপুরে রক্তক্ষয়ী সংঘর্ষ, হাসপাতালে শিশু ও নারী

অন্বেষণ ডেস্ক : চাঁদপুরে নির্বাচন পরবর্তী সহিংসতা কেন্দ্র করে...