চিকিৎসার দাবি নিয়ে সড়ক অবরোধ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের

বিদেশে উন্নত চিকিৎসার দাবি নিয়ে রাজধানীর পঙ্গু হাসপাতাল ও চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সামনের দুই পাশের সড়ক অবরোধ করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতরা এখন শ্যামলীতে। তারা এখন সেখানেই সড়ক অবরোধ করছেন।
অন্তর্বর্তী সরকারকে আজ বিকেল ৪টা আল্টিমেটাম দিয়েছিলেন আন্দোলনে আহতরা। তাদের কোনও দাবি মানা না হলে এরপর সচিবালায় ঘেরাও কর্মসূচি পালন করবেন তারা। প্রয়োজনে তারা আত্মহত্যা করবেন বলেও সরকারকে হুমকি দিয়েছেন।
রবিবার (০২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতালের) সামনে থেকে সরে গিয়ে রাজধানীর শ্যামলি মোড়ে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতরা। সেখানে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে।
ছাত্র আন্দোলনে আহতরা সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা বিকেল ৪টা পর্যন্ত আল্টিমেটাম দিলাম। যদি এই সময়ের ভেতর উনারা কেউ যোগাযোগ না করে আমরা সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা দেব বলেও জানান তারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

