চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বৈধ ঘোষণা

চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন ইসি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চিত্রনায়িকা মাহিয়া মাহির আর কোনো বাধা-বিপত্তি নেই।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা দিয়েছেন। গত সোমবর (২৭ নভেম্বর) রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাহিয়া মাহির মনোনয়নপত্র তুলেছেন।
এর আগে তিনি আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে মনোনয়নপত্র তুলেছিলেন। আসন ২টির কোনোটিতেই মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন মাহিয়া মাহি।
তবে গত ৩ ডিসেম্বর যাচাই-বাছাই করার সময় ১ শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
এরপর তিনি ইসিতে আপিল করেন। আপিল তথ্যে তার নাম দেওয়া হয়েছে শারমিন আক্তার নিপা মাহিয়া। আপিল নম্বর ১৭৯/২০২৩।
উল্লেখ্য, রাজশাহী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো: ওমর ফারুক চৌধুরী। তিনি ২০০৮ সাল থেকে এই আসনের সংসদ সদস্য।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

