ছাত্রলীগ ও শেখ হাসিনার চ্যাপ্টার ৫ আগস্ট ক্লোজ হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্যদিয়ে ছাত্রলীগ ও শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে হাসনাত বলেন, পূর্ববর্তী রাজনৈতিক দলগুলোর মতো কোনও আদর্শ চাপিয়ে দিতে চাই না। আমরা দেশের জনগণের মতামত নিয়ে নিজেদের আদর্শ গড়তে চাই।
তিনি বলেন, সারা দেশে বিভিন্ন শ্রেণি-পেশার অন্তত এক লাখ মানুষের মতামত নিয়ে নতুন রাজনৈতিক দলের আদর্শ গড়ে তোলা হবে।
এই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রকাশ করা হবে।
তিনি বলেন, ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ ক্যাম্পেইন থেকে নতুন রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রস্তাব চাওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের মতামত গ্রহণ করতে প্রতিটি জেলায় ১ হাজার করে ফর্ম দেওয়া হবে। অনলাইন ও অফলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে মতামত জানানোর সুযোগ থাকবে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়েও বুথ থাকবে বলেও জানিয়েছেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর প্রক্রিয়া চলছে: প্রবাসী কল্যাণ সচিব

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সাবেক এসপি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে অনলাইন প্রতারণায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিক ২ দিনের রিমান্ডে

